জাতীয়

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ৪৪

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪৪ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। খবর ডনের।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পেশোয়ার পুলিশের কর্মকর্তা এজাজ খান বলেন, পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদের ভেতরে নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। হামলায় মসজিদের একটি অংশ ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিহত বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। তবে পরে প্রতিবেদনে জানানো হয়, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৪ জনে দাাঁড়িয়েছে।

আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) স্থানান্তরিত করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

আরও পড়ুনঃ “দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র