জাতীয়

মেক্সিকোতে নাইট ক্লাবে গুলিতে নিহত ৮

মেক্সিকোর এক নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার গভীর রাতে মেক্সিকোর উত্তরে জাকাতেকাস রাজ্যের জেরেজ শহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ভারী অস্ত্রধারী বেশ কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী এবং দর্শনার্থী রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে জেরেজ শহরে সহিংসতা মাত্রা ছাড়িয়েছে। সহিংসতার জেরে গত বছর এ এলাকা থেকে শত শত বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বাধ্য হন।

আরও পড়ুনঃ “দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র