দেশে করোনায় এক জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৪৪২ জন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় দুই হাজার ১৫৩টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৫৫টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।





