পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণে নিহত ৭
পূর্ব জেরুজালেমে নেভ ইয়াকভে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে হামলাকারীকে নিস্ক্রিয় করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনাস্থলেই অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় অনেককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ইসরাইলি পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ফাদি আয়েশ। সে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের একজন সদস্য। ফাদি আয়েশ পূর্ব জেরুজালেমের শুয়াফাতে এলাকায় বসবাস করতেন। আয়েশ সয়ংক্রিয় রাইফেল নিয়ে আব্রাহাম সিনাগগে এলোপাতাড়ি গুলি চালিয়ে বেইত হানিনার ফিলিস্তিনি পাড়ার দিকে পালিয়ে যায়।
টাইমস অব ইসরাইল জানায়, পরে ইসরাইলি পুলিশ তাকে গ্রেফতারের অভিযান চালানোর সময় সে পুলিশের দিকে গুলি ছোঁড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হয়।






ভারতে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, নিহত ১ - tathyasangjog
January 28, 2023[…] আরও পড়ুনঃ পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুল… […]