জাতীয়

ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ২

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।

এ বিষয়ে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু জানান, রাতের অন্ধকারে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান দুজন। তাদের মরদেহ উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রাতে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে দুই যুবক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র