“পাঠ্যবইয়ে কেউ ভুল করে থাকলে কঠোর ব্যবস্থা”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিবছর ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৬৫টি নতুন পাঠ্যবই ছাপাতে হয়। তবে এসব বইয়ের কোনোটিতে কেউ যদি অনিচ্ছাকৃত ভুল কিংবা ইচ্ছাকৃত ভুলও করে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীরপাড়ে ব্র্যাকের শিক্ষাতরী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বানর অথবা সিম্পাঞ্জি থেকে মানুষের সৃষ্টি, এমন কোনো কথা পাঠ্যবইয়ে নেই। একটি মহল এসব নিয়ে গুজব ছড়াচ্ছে।
তিনি বলেন, আমরা আসলে শিশুদের কী শেখাচ্ছি। তাদের যেমন পাঠ্যবইয়ের সঙ্গে পরিচিতি করছি একই সঙ্গে মানবিক এবং মূল্যবোধ সম্মত মানুষ হতেও শিক্ষা দিচ্ছি। এর সঙ্গে আনন্দ এবং খেলাধুলার মাধ্যমে বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান এমন আরও অনেক বিষয় শিক্ষা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন হবে





