নাকে দেয়ার করোনা ভ্যাকসিন বাজারে আনল ভারত
বিশ্বে প্রথম নাকে দেয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে এনেছে ভারত। টিকাটি ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ইনকোভ্যাক নিতে হলে।
আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের শুভ উদ্বোধন করেছেন।
ভারতের ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভ্যাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেয়া যাবে।
গত বছরের ডিসেম্বরে প্রাথমিক দুই ডোজ করোনা টিকা যারা নিয়েছেন, তারা বুস্টার ডোজ হিসেবে ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন বলে অনুমোদন দেয় দেশটির সরকার।
আরও পড়ুনঃ বেতন বাড়ছে জিপি-পিপিদের





