“আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না”
দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। জনগণকে সাথে নিয়েই বিএনপির সকল আন্দোলন মোকাবিলা করা হবে।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই। বিগত ১৪ বছরে কোনো আন্দোলনে বিএনপি সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না।
আরও পড়ুনঃ “র্যাবের ওপর নিষেধাজ্ঞা সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে”





