ব্যবসা-বাণিজ্য

“রংপুরে শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর অঞ্চল ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই সম্ভাবনাময়। শিল্পকারখানা স্থাপনের ভালো পরিবেশ থাকায় দেশের বড় কোম্পানিগুলো এবং বিনিয়োগকারীরা যোগাযোগ করছেন। দেশে দক্ষ জনশক্তি ও উপযুক্ত পরিবেশ রয়েছে। এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপন করলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

আজ সোমবার রংপুরের পীরগাছা উপজেলা হলরুমে বাংলাদেশ আওয়ামী লীগের পীরগাছা শাখার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। আর অল্প দিনের মধ্যেই শেষ হবে রংপুরে গ্যাস সরবরাহ লাইনের কাজ। এতে রংপুরে শিল্পকারখানা স্থাপনে কোনো বাধা থাকবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বড় বড় প্রকল্প বাস্তায়িত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন এখন দৃশ্যমান। বিশ্বসম্প্রদায় এ উন্নয়নের প্রশংসা করছে। তবে দেশের দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপি-জামায়াতের মিথ্যাচারের জবাব দিতে হবে বলে জানান তিনি।

এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে কাজ করতে হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুনঃ জামাতুল শারক্বীয়ার সামরিক প্রধানসহ আটক ২

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার