জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থীর নাম নাদিয়া (২১)।

আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বাসচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আছাদুজ্জামান বলেন, উত্তরার দিক থেকে আসা ভিক্টর বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। তবে রাস্তা পারাপার হতে গিয়ে, নাকি বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।

ওসি বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ের নাম জানা যায়নি।

আরও পড়ুনঃ বাংলাদেশে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বললেন বিশ্বব্যাংকের পরিচালক

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র