জাতীয় ফিচার

“রাশিয়ার নিষেধাজ্ঞা দেয়া জাহাজ পাঠানো দুঃখজনক”

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া জাহাজের নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার সরঞ্জাম পাঠানো দুঃখজনক।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, রাশিয়া জেনেশুনে এ ধরনের জাহাজ পাঠানোয় ঢাকা বিস্মিত। এরপর রাশিয়া নিষেধাজ্ঞামুক্ত জাহাজে বাংলাদেশের জন্য সরঞ্জাম পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে, এটা আশ্চর্যজনক যে, রাশিয়া একটি জাহাজের নাম পরিবর্তন করেছে। আমরা এটা আশা করি না। আমরা আশা করি, স্যাংশন নেই এমন জাহাজ পাঠাবে রাশিয়া। মস্কোকে স্যাংশন থাকা ৬৯টি জাহাজ বাদ দিয়ে অন্য জাহাজে উপকরণ পাঠাতে বলেছে ঢাকা। রাশিয়ার হাজারো জাহাজ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে কীভাবে আরও ভালো সমন্বয় করা যায়, সে বিষয়ে মস্কোর সঙ্গে কাজ করছে ঢাকা।

অন্য এক প্রশ্নে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার সীমান্তে হত্যা এবং গোলাগুলির ঘটনা দুঃখজনক। বাংলাদেশ তার সীমান্ত রক্ষা করে চলেছে। চীনকে এ ব্যাপারে অবহিত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ বাংলাদেশে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে বললেন বিশ্বব্যাংকের পরিচালক

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র