জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত

গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম দুই কলেজছাত্র নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিয়াম (১৮) ও শাকিল হোসেন (১৮)। নিহত সিয়াম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ আজ থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র