জাতীয় ফিচার

নেপালে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী

নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রোববার নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ডর কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, নেপালের পোখারায় আজকের সবচেয়ে দু:খজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং অন্যান্য দেশের কয়েকজন বিদেশী। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।

তিনি বলেন, “অত্যন্ত গভীর শোকের এই মুহুর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা হচ্ছে যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারে যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন।”

শেখ হাসিনা বলেন, “আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।”

আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪৩ - tathyasangjog

    January 15, 2023

    […] আরও পড়ুনঃ নেপালে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্র… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র