ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
ভোলায় ভোলা-বরিশাল সড়কে ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে ভোলা-বরিশাল সড়কের ইলিশা হাওলাদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, সোহেল (২৭) ও শাওন (২২)। নিহত দুই ভাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আবদুল করিম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে কাঁচাবাজার নিয়ে মোটরসাইকেলে ভোলা সদর থেকে বাড়ি ফিরছিলেন সোহেল ও শাওন। ভোলা-বরিশাল সড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।
আরও পড়ুনঃ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি





