জাতীয়

“ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা আরো বাড়াবে সরকার”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রোববার সকাল ১১টায় জেলার পোরশা উপজেলার গাঙগুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে এখন ৬ থেকে ৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা সরকার আরো বাড়ানো হবে। এমন কোন ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছে নাই। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিলো, একখনও আছে, ভবিষতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এই কম্বল দিয়েছেন।

এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

তিনি আরো বলেন,গরীব মানুষ খাদ্য বান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমুল্যে চাল আটা পাচ্ছে।কৃষকও এখন ফসলের নায্য মূল্য পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি।

মন্ত্রী বলেন, জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা উন্নয়নের পক্ষে থাকবে নাকি আগুন সন্ত্রাসের পক্ষে যাবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র