ট্রেনে কাটা পড়ে দুই সন্তানসহ নারী নিহত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেলপথের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার ধবল সুতি রহমানপুর এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি বেগম, তার ছয় বছর বয়সী মেয়ে তাসমিরা তাবাসসুম তাসিন ও ২ বছরের ছেলে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রেন ঘুন্টি এলাকা পার হওয়ার সময় ট্রেনের নিচে মা ও তার ছেলে-মেয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যায়। গুরুতর আহত হয় দুই বছরের ছেলে সন্তান।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শিশুটি মারা যায়।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





