রাজধানীতে ডিএমপির অভিযানে আটক ২৯
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৯ জনকে আটক করেছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে ৪ হাজার ২৫১ পিস ইয়াবা, ১২০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৩০০ গ্রাম আইস ও ২৩টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





