জাতীয় ফিচার

আশা করছি বিএনপি নেতারা করোনার টিকার চতুর্থ ডোজ নেবেন: তথ্যমন্ত্রী

নির্বাচনে গোপন কক্ষে সিসিটিভি বসালে ভোটারদের অধিকার ক্ষুন্ন হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করছি, বিএনপি নেতারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ তাদের আরও আন্দোলন করতে হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, জেল থেকে বেরিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসরা গণতন্ত্রের পথে হাঁটার আভাস দিচ্ছেন। তাদের দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি, তারা করোনার চতুর্থ ডোজ দেবেন। কারণ তাদের আরও আন্দোলন করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামিনে মুক্তি পেয়েছেন। এতে প্রমাণিত হয় আইন-আদালত স্বাধীনভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, বিএনপির কর্মসূচি দেখলে মনে হয় খালি কলসি বেশি বাজে। আমরা ঢাকা শহরে তাদের গণঅবস্থান কর্মসূচিতে যেমন সতর্ক পাহারায় ছিলাম, তেমনি ১৬ জানুয়ারিতেও রাস্তায় থাকব।

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল। কিন্তু বিএনপি বিদেশিদের পদলেহন করে। আওয়ামী লীগ চায়, নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিষয়টি নির্ধারিত হবে। বিএনপি নির্বাচনে আসুক সেটাই চায় আওয়ামী লীগ। জেল থেকে বের হওয়ার পর বিএনপি নেতারাও কথাবার্তায় নমনীয় ভাব প্রকাশ করছেন।

আরও পড়ুনঃ বান্দরবান থেকে জামাতুল শারক্বীয়ার ৫ সদস্য আটক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র