নরসিংদী থেকে বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার
নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে একটি বিল থেকে মানুষের বস্তাভর্তি কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ঈদগাহ মাঠসংলগ্ন বিল থেকে এ কঙ্কালগুলো উদ্ধার করা হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে হৃদয় নামের এক যুবক মাছ ধরতে ওই বিলে নামে। বিলে মাছ ধরার একপর্যায়ে বস্তাসদৃশ কিছু তাঁর হাতে লাগে। পরে সেই বস্তা বিলের পানি থেকে তুলে তীরে তোলেন তিনি। উপস্থিত লোকজন বস্তাটি খুললে সেটির ভেতরে মানুষের কয়েকটি কঙ্কাল দেখতে পান। খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ সেখানে গিয়ে কঙ্কালের বস্তাটি উদ্ধার করে। মানবকঙ্কালগুলোর বিভিন্ন অংশ জোড়া দেওয়া থাকায় ধারণা করা হচ্ছে, সেগুলো মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ব্যবহার করেছেন।





