জাতীয়

দুনিয়ার কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি: তথ্যমন্ত্রী

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ৫০০ বছর আগে থেকে দুনিয়ার কোনো সরকার শতভাগ নির্ভুল কাজ করতে পারেনি। আগামী শত বছরেও কোনো সরকার তা পারবে কি না, সন্দেহ আছে।

আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বের হয়ে আসারও পরামর্শ দেন তিনি।

ড. হাছান বলেন, এই দেশ আমাদের সবার। সবাই রক্ত দিয়ে এ দেশ রচনা করে গেছেন। আমাদের সম্মিলিত লক্ষ্য দেশের কল্যাণ করা এবং কল্যাণের জন্য সাংঘর্ষিক রাজনীতির অবসান করা দরকার। একইসঙ্গে সবকিছুতে ‘না’ বলার রাজনীতিও বন্ধ হওয়া দরকার।

সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, যে গাছে ফল ধরে সে গাছেই ঢিল মারে, অন্য গাছে মারে না। সরকারে থাকলে সহ্য করার ক্ষমতাও থাকতে হয়, চামড়া মোটা হতে হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সেই সহ্য করার ক্ষমতা আছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন থেকে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনাদের দলের কেউ কেউ সরকারের সমালোচনা করছিলেন। দায়িত্বে থাকলে তো ভুল হবে। সরকারে থাকলে সমালোচনা হবেই।

তথ্যমন্ত্রী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসার পরামর্শ দিয়ে বলেন, ভালো কাজের প্রশংসা না থাকলে কাজের উৎসাহ কমে যায়। ভালো কাজের প্রশংসা করতে হবে, খারাপ কাজের সমালোচনাও করতে হবে। আমরা মনে করি, ভুলের সমালোচনায় ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে।

আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র