ভারতে সাবেক মুখ্যমন্ত্রীর সভায় পদদলিত হয়ে ফের নিহত ৩
ভারতের অন্ধ্রপ্রদেশে সপ্তাহের ব্যবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু’র সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন নারী।
গত রোববার রাজ্যের গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন। সেখানে ভিড়ের চাপে ছড়িয়ে পড়ে অসন্তোষ। হুড়োহুড়িতে পায়ের তলায় পিষ্ট হন অনেকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ নারীর। আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে, সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সবশেষ ঘটনার পর স্বজন হারানো ভুক্তভোগী পরিবারগুলোকে নাইডু ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৩ সালেও এগিয়ে যাবে বাংলাদেশ”





