জাতীয়

ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ভারতের গুজরাটে বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

আজ শনিবার ভোররাতে নভসারি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।

এ বিষয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি যাত্রীবাহী বাস সুরাট থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। নভসারি ৪৮ নম্বর জাতীয় মহাসড়কে পৌঁছালে হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বাসচালক। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টো দিক থেকে আসা একটি এসইউভি গাড়িকে ধাক্কা দেয়। এতে এসইউভির নয় আরোহীর মধ্যে আটজনই মারা যান। আহত বাসচালককে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনিও মারা যান।

দুর্ঘটনায় বাসের আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নভসারির পুলিশ সুপার (এসপি) রুশিকেশ উপাধ্যায় জানিয়েছেন, ভেসমা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, এসইউভির আরোহীরা গুজরাটের অঙ্কলেশ্বরের বাসিন্দা। তারা ভালসাদ থেকে নিজ শহরে ফিরছিলেন।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র