ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫
ফিলিপাইনে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রধানত ক্যাথলিক জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির দিনে উৎসবকে ম্লান করে দেয়।
জাতীয় দুর্যোগ সংস্থা মৃতের সংখ্যা হালনাগাদ করে জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানিতে ডুবে প্রাণ হারায়।
এ দুর্যোগের ঘটনায় এখনো ২৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এতে নয়জন আহত হয়।
এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’
দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
আরও পড়ুনঃ মেট্রোরেল চালু হওয়ায় বিএনপি খুশি হতে পারেনি : তথ্যমন্ত্রী





