মেট্রোরেলে হাফ ভাড়া থাকবে না: ওবায়দুল কাদের
শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।
তিনি বলেছেন, আগামীকাল (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলবে ট্রেন। মাঝের কোনো স্টেশনে আগামী তিনমাস যাত্রী ওঠানামা করানো হবে না। মেট্রোরেলে শিক্ষার্থীদের কোনো হাফ ভাড়া থাকবে না। যারা র্যাপিড পাস কিনবেন তারা ১০ শতাংশ ছাড় পাবেন। তিন ফুটের কম উচ্চতার শিশুরা বাবা-মায়ের সঙ্গে ভ্রমণ করলে ভাড়া ফ্রি।
বর্তমান বাস্তবতায় আধুনিক বিশ্বের সঙ্গে তুলনা করলে ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি না বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশার বাতিঘর, সাহসের বর্ণিল ঠিকানা, রূপান্তরের রূপকার। আশা করছি, আগামী বছর ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল অংশের উদ্বোধন করা যাবে।
ওবায়দুল কাদের জানান, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার)। এর ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। মেট্রোরেলের স্টেশন সংখ্যা ১৭টি।
আরও পড়ুনঃ দেশের বাইরের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধার চেষ্টা করেন: প্রধানমন্ত্রী






ফিলিপাইনে ভয়াবহ বন্যায় নিহত ১৩ - tathyasangjog
December 27, 2022[…] আরও পড়ুনঃ মেট্রোরেলে হাফ ভাড়া থাকবে না: ওবায়দুল… […]
মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক - tathyasangjog
December 27, 2022[…] আরও পড়ুনঃ মেট্রোরেলে হাফ ভাড়া থাকবে না: ওবায়দুল … […]