রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩
রাশিয়ার এঙ্গেলস বোমারু বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
গত ৫ ডিসেম্বর কৌশলগত বোমারু বিমানের এয়ারফিল্ডে একই ধরনের হামলা চালানোর জন্য ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাশিয়া। ঘাঁটিটি ইউক্রেনের সীমান্তের প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। তবে এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার স্থানীয় সময় রাত ১ টা ৩৪ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন রাশিয়ান নিহত হন। সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, এঙ্গেলস শহরের বাসিন্দাদের ওপর হামলার কোনো হুমকি নেই।
আরও পড়ুনঃ ৮ বছর আত্মগোপনে থাকা হিযবুত তাহরীর শীর্ষ নেতা গ্রেফতার





