জাতীয় ফিচার

সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আপনারা ঐক্যবদ্ধ হোন। সবার বিশ্বস্ত ঠিকানা শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে, জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের অগণিত কর্মী বাহিনী। সারাদেশ থেকে শীতের ভোরে চলেছে দলকে ভালোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে, আমাদের নেত্রী শেখ হাসিনার কথা শুনতে। কে এই শেষ হাসিনা? যিনি সব হারিয়ে জীবনের জয়গান গান। ধ্বংসের মাঝে দাঁড়িয়ে সৃষ্টির জয়গান গান।

তিনি বলেন, সারাবিশ্ব অবাক, কী করে নিজেদের টাকায় পদ্মা সেতু করলো বাংলাদেশ। আর আওয়ামী লীগের প্রতিপক্ষরা, আমি শত্রু বলছি না, প্রতিপক্ষরা হিংসায় জ্বলে। তাদের মনে বড় জ্বালা, বড়ই অন্তর জ্বালা।

ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেই ফেললেন। ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করবেন। একযোগে ১০০ সড়ক উদ্বোধন করলেন। এ জ্বালা আর তারা সইতে পারেন না। তারা জানে নির্বাচন করলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। সেজন্য সরকার হটানোর ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান হাওয়া ভবনের যুবরাজ। মুচলেকা দিয়ে চলে গেছে। আর কোনো দিন রাজনৈতিক করবে না। ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান। এগুলো ভুলে গেলে চলবে না।

বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা ১০ ডিসেম্বর পারেনি। ৩০ তারিখেও ঘোড়ার ডিম পাড়বে। আওয়ামী লীগ প্রস্তুত। মোকাবিলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। মোকাবিলা হবে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ দেশজুড়ে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র