জাতীয় ফিচার

আ. লীগের সম্মেলনে যোগ দেয়নি বিএনপি; যোগ দিয়েছে শরিকরা

দুর্গাপূজা

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বিএনপি যোগ না দিলেও শরিক দলগুলোর নেতারা অংশ নিয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলন শুরু হয়।

সম্মেলন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই জানিয়ে দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ জানান, বিএনপির কেন্দ্রীয় নেতারা গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরে অবস্থান করছেন। সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ঢাকায় শুক্রবার রাতে বিএনপির নেতাকর্মীদের বাসায় অভিযান চালানো হয়েছে। নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। এমন অবস্থায় ক্ষমতাসীন দল সম্মেলন করছে।

এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা হলেন: দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান। কিন্তু তারা সম্মেলনে যাননি। তারা বিএনপির গণমিছিল কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বাইরে গেছেন।

আরও পড়ুনঃ সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র