লিটন-সাকিবকে দলে টানল কলকাতা
আইপিএলের ১৬তম আসরের মিনি নিলামে লিটন দাস ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে তার ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে কিনে নিয়েছে কলকাতা। এর আগে লিটন দাসকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভেড়ায় এ ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এক বছর বিরতি দিয়ে সাকিব আবারো ফিরছেন তার পুরনো ডেরায়। গত আসরে সাকিবকে দুই দফায় নিলামে তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কেনার আগ্রহ দেখায়নি। এবারও প্রায় একই পরিস্থিতির মধ্যে যাচ্ছিলেন টাইগার অলরাউন্ডার। ১৬তম আসরের প্রথম ধাপে তাকে কেনার জন্য কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু শেষদিকে চমক দেখিয়ে তাকে দলে ভিড়িয়ে নেয় কলকাতা।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





