Uncategorized

রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখতে পিইউআইসি’র প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

বৈশ্বিক এজেন্ডা হিসেবে রোহিঙ্গা ইস্যুটি জিইয়ে রাখতে বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর সাথে কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে আজ পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্য ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি) এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ১১ সদস্য বিশিষ্ট পিইউআইসি প্রতিনিধি দল রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলটিতে ছিলেন- তুরস্ক, ইরান, উগান্ডার পার্লামেন্ট সদস্যবৃন্দ ও পিইউআইসি’র মহাসচিব।

বৈঠককালে, জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যহত রাখতে পররাষ্ট্রমন্ত্রী পিইউআইসি’র প্রতি আহ্বান জানান।

ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের কাছে রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি বর্ণনা করায় মোমেন মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘুদের নিয়ে কাজ করা এই কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফররত পিইউআইসি প্রতিনিধি দল মানবিক বিবেচনায়  নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানায় এবং এই সংকট সমাধানে তাদের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান