জাতীয় ফিচার

“আমরা অর্থনৈতিক চাপে আছি, সেজন্য টাকা ধার করছি”

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা অর্থনৈতিক চাপে আছি, সেজন্য টাকা ধার করছি। ধার করা কোনো পাপ নয়। এছাড়া যারাই ক্ষমতায় আসুক, তারা যেন আত্মবিলাসী প্রকল্প হাতে না নেয়।

বুধবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে ‘ট্যুরিজম: এ প্যানাল্টি শুট ফর দ্য ইকোনমি অব বাংলাদেশ পোস্ট কোভিড ট্যুরিজম: কি টুলস টু এচিভ দ্য এসডিজিস ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনার একটি বৈপরীত্য আছে। এখন মুক্তবাজার অর্থনীতিতে চলছে বিশ্ব। আমাদের রাষ্ট্রীয় সম্পদ বেশি নয়। অনেক সময় ধার-কর্জ করতে হয়। পর্যটনে হোটেল-মোটেলে ব্যক্তিখাতেই এগিয়ে আসতে হবে। অনেক ক্ষেত্রে ব্যক্তিরা বাধাগ্রস্ত হচ্ছেন এসব সমাধান করা দরকার। অভ্যন্তরীণ পর্যটন স্থানে সাধারণ কাজ যেমন- টয়লেট, বসার স্থান, পানি পান, কাপড় বদলানো ও শিশুদের দুধ খাওয়ানোর জায়গা তৈরি করেন।

তিনি বলেন, বর্তমানে অর্থনৈতিক চাপ যাচ্ছে। পার হতে আলাপ-আলোচনা হচ্ছে। যতটুকু ক্ষতি হওয়ার কথা ছিল, তা হয়নি। ঋণের টাকা কোথায় কাজে লাগাচ্ছে, সেটি দেখতে হবে। ঋণের টাকায় কফি খেয়ে ঘুমিয়ে পড়লে হবে না।

আরও পড়ুনঃ “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র