অরাজগতা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত-শিবির বলে কথা নেই। যারাই দেশে অরাজগতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবো এবং নিচ্ছি।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বাঘা ও তানোর উপজেলা আনসার ভিডিপি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারাই রাজনীতি করবে তাদের রাজনীতির আদর্শ মেনে চলেতে হবে। এর বাইরে যদি কিছু করেন তাহলে তাদের জবাব দিতে হবে।
আসাদুজ্জামান খান বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যাবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি।
তিনি বলেন, দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুরে জন্য তারা সুনাম কুড়িয়েছেন।





