৫ জানুয়ারি শুরু হবে সংসদের ২১তম অধিবেশন
৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে।
এর আগে গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।
আরও পড়ুনঃ প্রয়োজনের চেয়ে এখন আমাদের বেশি রিজার্ভ আছে: ওবায়দুল কাদের





