জাতীয় ফিচার

বিশ্বকাপ জয়; আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জয়ের জন্য সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিরোকে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আজ সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় মোমেন লিখেছেন, গত রাতে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর বাংলাদেশের মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখে আপনি বিস্মিত হবেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে ফিফা বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুপ্রতিম জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় ফুটবলপ্রেমের একই বন্ধনে আবদ্ধ।

মোমেন বলেন, তিনি পারস্পরিক অগ্রাধিকার সুসংহত করতে এবং আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার জন্য আর্জেন্টিনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন। এই আনন্দময় মুহূর্তে আমি দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বন্ধুত্বকে আরও গভীর করার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই।

আরও পড়ুনঃ খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র