“ছাত্রলীগ করে সন্ত্রাসী-চাঁদাবাজি করা যাবে না”
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ছাত্রলীগ অন্য আর পাঁচটা দলের মতো সংগঠন না। ছাত্রলীগের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নেই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে।
শনিবার বিকেলে রংপুরের পীরগাছা অডিটোরিয়ামে উপজেলা কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, শুধু স্লোগান দিলেই ছাত্রলীগের নেতা হওয়া যায় না। ছাত্রলীগ করতে হলে দলের আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগ অন্য আর পাঁচটা দলের মতো সংগঠন না। ছাত্রলীগের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নেই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে।
মন্ত্রী বলেন, দলে যেন কোনো জামায়াত-শিবির, বিএনপি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ একাত্তরের পরাজিত শক্তিই ৭৫ ঘটিয়েছে। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে এখনো সুযোগ খুঁজছে।





