টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত ২
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।
এ বিষয়ে ঘাটাইল থানার (ওসি) আজহারুল ইসলাম সরকার জানায়, তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইলে আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে সাবিক হাসান ও সুমন মিয়া মারা যান।
সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।





