রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে চার মিলিয়ন পাউন্ড সাহায্য দেয়ার ঘোষণা করেছে যুক্তরাজ্য।
রোববার ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকটের শুরু থেকে এ পর্যন্ত ৩৪৫ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে যুক্তরাজ্য। নতুন ঘোষণা অনুযায়ী ডব্লিওএফপির মাধ্যমে তিন মিলিয়ন পাউন্ড ও ইউনিসেফের মাধ্যমে দেড় মিলিয়ন পাউন্ড খরচ করবে।
এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাজ্যের এ নতুন সহায়তা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়কে অত্যাবশ্যক খাদ্য, পানি, স্যানিটেশন এবং সুরক্ষা দেবে। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য একটি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রেখেছে, যা তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদার ভিত্তিতে মিয়ানমারে ফিরে যেতে সক্ষম করবে।
আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ






মির্জা ফখরুল-মির্জা আব্বাসসহ ২২৪ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর - tathyasangjog
December 12, 2022[…] […]
নির্বাচনে বিএনপির সাথে ফাইনাল খেলা হবে: ওবায়দুল কাদের - tathyasangjog
December 12, 2022[…] […]
"সরকারের পতন ঘটাতে এসে বিএনপি নিজেদের পতন ঘটিয়েছে" - tathyasangjog
December 12, 2022[…] […]
দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় ব্যাংক - tathyasangjog
December 12, 2022[…] […]
পরিবর্তিত হলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ - tathyasangjog
December 12, 2022[…] […]