২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে : তথ্যমন্ত্রী
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিণত হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে জাতির পিতার স্বপ্নপূরণে কাজ করছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের ইনানীতে হোটেল রয়্যাল টিউলিপে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অব বাংলাদেশ ২০২২ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি মানবিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ১৪ বছর আগের আর আজকের বাংলাদেশ দেখলে বুঝা যায় দেশে কি অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কোনো যাদুর কারণে নয়, এটা হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে
অনুষ্ঠানে ৮ টি ক্যাটাগরিতে ১০ জন তরুণ-তরুণীর হাতে তিনি জেসিআই পদক তুলে দেন।






পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপির ৭ এমপি - tathyasangjog
December 10, 2022[…] […]