ইন্দোনেশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১০
ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আনুমানিক ১৪ জন চাপা পড়েছিল।
এ বিষয়ে দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। চারজন চাপা পড়লেও বেঁচে গেছেন বলেও জানান তিনি।
খনিটি সরকারের অনুমতিক্রমেই তথা বৈধভাবেই কার্যক্রম চালাচ্ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত সাতজন মারা যান।





