জাতীয় ফিচার

শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি শিল্পী সাহিত্যিকদের দৃষ্টিতে মানুষের এই কষ্ট-যন্ত্রণা এবং যুদ্ধের ভয়াবহতাও উঠে আসবে। যাতে এ ধরনের যুদ্ধ আর না হয়। পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

আজ বৃহস্পতিবার ১৯তম দ্বি-বার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ উদ্বোধনকালে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় শান্তি চাই। শান্তিতে বিশ্বাস করি। দুর্ভাগ্য, একদিকে করোনা মহামারি, আরেক দিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই পরিস্থিতি মানুষকে খুব কষ্ট দিচ্ছে। আমি জানি, কবি শিল্পী সাহিত্যিকদের দৃষ্টিতে মানুষের এই কষ্ট-যন্ত্রণা এবং যুদ্ধের ভয়াবহতাও উঠে আসবে। যাতে এ ধরনের যুদ্ধ আর না হয়। পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে। মানুষের জীবনমান যেন উন্নত হয়, এটা আমরা চাই।

শিল্পীদের এই আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এই আয়োজনের ফলে বিভিন্ন দেশের সংষ্কৃতির যে সমন্বয়, এতে আমাদের দেশটা আরও সমৃদ্ধশালী হবে। দেশ বিদেশে সৃজনশীলতা সম্পর্কে একে অপরের জানার একটা সুযোগ সৃষ্টি হবে। আমাদের জন্য এবং বিশেষ করে শিল্পমনাদের খোরাক যোগাবে। তাদের এই চর্চায় একটা নতুনত্বের আবির্ভাব হবে।

সরকারপ্রধান বলেন, আমাদের শিল্পীদের তুলির আঁচড়ে বা ভাস্কর্যে উঠে এসেছে বাংলাদেশের সংষ্কৃতি, জীবনযাত্রা, প্রকৃতি ও পরিবেশ। অন্যায় অবিচারের বিরুদ্ধ প্রতিবাদের ভাষাও সমৃদ্ধ করেছে, আরও শাণিত করেছে শিল্পীদের তুলির আঁচড়ে। এমনকি বিশ্বযুদ্ধের পরে শিল্পীদের প্রতিবাদের ভাষাও মানুষকে নাড়া দিয়েছিল। শিল্পীরা আমাদের দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম তাদের কর্মে তুলে এনেছিল। তারাও শিল্পকর্মে অংশ নিয়েছিল আন্দোলনে।

আমাদের সংস্কৃতির সেবাটা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি; পাশাপাশি তাদের শিল্পীমনের বিকাশও যাতে হয় সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। এসব জায়গায় দেশি-বিদেশি চিত্রকর্ম সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে সেটা যেন বিকশিত হয় সেই প্রচেষ্টাও আমরা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেসব সংস্কৃতিমনা মানুষ পড়ে আছে তাদের সেই শিল্পমনন, জ্ঞান এবং সক্ষমতা সেটাও যাতে আমরা আমাদের দেশের মানুষের সামনে বিকশিত করতে পারি তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, নাটক, চলচ্চিত্র এবং সৃজনশীলতা প্রকাশের উদ্যোগ আমাদের সরকার সবসময়ই গ্রহণ করেছে এবং উৎসাহিত করে যাচ্ছে।

আরও পড়ুনঃ উস্কানি দিলে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

 

 

রিপোর্টার

About Author

6 Comments

  1. বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে ২৪ রোহিঙ্গা - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

  2. বিএনপিকর্মীরা পুলিশের ওপর মারমুখী ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

  3. আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার আশা চীনা রাষ্ট্রদূতের - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

  4. রুশ হামলায় দোনেৎস্কে নিহত ১০ - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

  5. "বিএনপি সমাবেশ না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়" - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

  6. দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু - tathyasangjog

    December 8, 2022

    […] আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, য… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র