ফিচার ব্যবসা-বাণিজ্য

“রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার”

রমজান মাস সামনে রেখে দেশের সাধারণ ভোক্তাদের নিত্যপণ্য ক্রয়ে যেন সমস্যা না হয়, দ্রব্যের দাম অতিরিক্ত না বাড়ে, সরকার সে বিষয়ে পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ রোববার বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত ‘পরামর্শক কমিটি’র সভা সভাশেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন টিপু মুনশি।

বানিজ্যমন্ত্রী বলেন, কম লাভে পণ্য বিক্রির পাশাপাশি পণ্য সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ স্বাভাবিক রাখাসহ সংকট নিরসনে শিগগিরই একটি সেল খোলা হবে।

সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রি না করার ক্ষেত্রে যাদের কারসাজি রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।

নভেম্বরে চিনির দাম নির্ধারণ করে দেয়া হলেও বাজারে এখনও ১২০ টাকা দরে চিনি বিক্রি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ কথা ঠিক যে বাজারে যারা ব্যবসায়ী তারা ফেরেশতা না। কিন্তু আমরা যে দাম নির্ধারণ করে দিই, সে দামেই দিতে হবে; তা-ও কিন্তু নয়। দাম কত হওয়া উচিত, সেটি নির্ধারণ করে দিই। তবে আমাদের কাগজপত্র বলছে যে (বাজারে) প্রচুর পরিমাণে চিনি রয়েছে, পাইপলাইনেও আছে।

মন্ত্রী বলেন, আজ সামনের রমজান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রোজা আগামী মার্চে শুরু হবে। সে সময় যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য এলসি খোলাসহ বিভিন্ন বিষয়ে জোর দেয়া হবে। আমরা এসব বিষয়ে সতর্ক রয়েছি। কোনো অবস্থায় রমজান মাসে সাধারণ ভোক্তারা যাতে বিপদে কিংবা সমস্যায় না পড়েন, সে বিষয়ে সতর্ক নজর রয়েছে।

এলসি সংকটের বিষয়ে তিনি বলেন, রমজান মাস সামনে রেখে আজ রাতারাতি সবকিছু বদলে দেয়া যাবে না। আজকের অবস্থা, বৈশ্বিক সবকিছু ও আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কী আছে, সবকিছু আপনারা জানেন। লোকসান দিয়ে তো কেউ পণ্য বিক্রি করবে না। তবে এখন যেটি দরকার তা হলো, যৌক্তিক দামে যাতে রমজানে যথেষ্ট পরিমাণ পণ্য আসে।

টিপু মুনশি বলেন, চিনির দাম যেটুকু বেশি আছে, সেটি কমে আসবে। আজ কথা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে যিনি এসেছিলেন, তাকে বলেছি চিনির ওপর শুল্ক একটু কমানো যায় বা বিবেচনা করা যায় কি না। এতে দাম কিছুটা হলেও কমবে।

চিনি আমদানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ চিনি আছে। অন্য বছরের তুলনায় প্রচুর চিনি রয়েছে। আমদানি তো খোলা আছে। বাজারে যা মজুত আছে, সেটি যেকোনো অবস্থায় দেশের জন্য বিপজ্জনক। শুধু সাধারণ মানুষ যাতে কম দামে চিনি পায়, আমরা সে ব্যবস্থা করছি।

রিপোর্টার

About Author

2 Comments

  1. যুদ্ধাপরাধীদের রোষানল থেকে বাঁচাতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী - tathyasangjog

    December 4, 2022

    […] আরও পড়ুনঃ “রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত… […]

  2. আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম - tathyasangjog

    December 4, 2022

    […] আরও পড়ুনঃ “রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই