রাজপথসহ পাড়া-মহল্লায়ও প্রস্তুত থাকতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। রাজপথ, জনপদ, শহর, গ্রাম, পাড়া-মহল্লা সবখানেই সতর্কতার সঙ্গে প্রস্তুত থাকতে হবে। হামলা হলে পাল্টা হামলা হবে কি না সময়ই বলে দেবে।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তারেক রহমান গতকালও ঢাকার এক ক্যাডারের সঙ্গে কনভারসেশন করেছেন। লন্ডন থেকে বলেছেন, তোমরা রাস্তা ছাড়বে না, শেখ হাসিনা পালানোর পথ খুঁজছে। তার এমপি-মন্ত্রীরাও পালানোর পথ খুঁজছে।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডন থেকে হুংকার দিচ্ছেন রাজপথ দখলের। ১০ তারিখের অনেক আগেই পল্টনে তাঁবু টানাচ্ছে বিএনপি, হান্ডি-পাতিল আনছে। কোথায় পাচ্ছে এই টাকা। তাদের এই অর্থের উৎস খোঁজা হচ্ছে।
ড. কামাল হোসেন বিএনপিকে সমাবেশের টাকা দিচ্ছে ইঙ্গিত করে তিনি বলেন, ড. কামাল হোসেন ট্যাক্স ফাঁকি দিয়েছেন, অর্থপাচার করেছেন। বাংলাদেশের রাজনীতির রহস্যময় পুরুষ এই কামাল হোসেন। সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে।
আরও পড়ুনঃ সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করবে বিএনপি; আশা আইজিপির






দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী - tathyasangjog
December 3, 2022[…] আরও পড়ুনঃ রাজপথসহ পাড়া-মহল্লায়ও প্রস্তুত থাকতে… […]