দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী
সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, খাদ্যের অভাব ছিল। চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে।
আরও পড়ুনঃ রাজপথসহ পাড়া-মহল্লায়ও প্রস্তুত থাকতে হবে: ওবায়দুল কাদের






কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ - tathyasangjog
December 3, 2022[…] […]
তেল-গ্যাস আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে: প্রতিমন্ত্রী - tathyasangjog
December 3, 2022[…] […]