অর্থ-বাণিজ্য

৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়

কৃষি মন্ত্রণালয় ভারত ছাড়াও চীন, মিসরসহ ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া।

আজ বৃহস্পতিবার কামরুল ইসলাম ভূইয়া জানান, ভারত থেকে তো আমদানি অব্যাহত রয়েছেই, এর বাইরে ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

তিনি জানান, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার থেকে ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।

এর গত ১৯ আগস্ট ভারতের অর্থ মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে বাড়ছে পেঁয়াজের দাম। তাই স্থানীয় পর্যায়ে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে ও সরবরাহ বাড়াতে পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দিল্লি সরকার। যা অবিলম্বে কার্যকর হবে। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক