৬ জঙ্গিকে ধরিয়ে দিতে এটিইউর বিজ্ঞপ্তি
পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহেরির পলাতক ছয় জঙ্গিকে ধরিয়ে দিতে আহ্বান জানানো হয়েছে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে এই ছয়জনের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে।
পলাতক ছয় জঙ্গি হলেন: মো. আবু জায়িদ, শিবলী আহম্মেদ, মো. ইমাদুল আমিন, আ. রহমান, মো. ফয়সাল ও হাফিজ আল রাজি। তারা সবাই হিজবুত তাহরির সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পলাতক এই ছয়জনকে ধরিয়ে দিতে সহায়তাকারীরা ‘ইনফরম এটিইউ’ মোবাইল অ্যাপ ব্যবহার করে নাম-পরিচয় গোপন রেখে তথ্য পাঠাতে পারবেন। সহায়তাকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। ২০২০ সালে হিজবুতের বেশ কিছু সক্রিয় সদস্য অনলাইনে সমাবেশ করেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। তাদের বিরুদ্ধে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে।






"জনগণ ভালো করেই জানে তারা কোথায় আছে" - tathyasangjog
November 16, 2022[…] […]