জাতীয়

২৫ কেজি গাঁজাসহ চার কারবারি আটক

প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ চার কারবারিকে আটক করেছে ।

আটকরা হলো— সজীব শেখ (২২), লোকমান শিকদার (৩৭), সাগর (১৮) ও এক কিশোর (১৬)।

সোমবার র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর দনিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ২৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।এছাড়া এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ২৮ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুনঃ “দেশ বিরোধী সংবাদ প্রচার বন্ধে সরকারের পরিকল্পনা রয়েছে”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র