জীবনযাপন

২৪ ঘন্টায় ৬৯টি ফাস্ট ফুড রেস্তোরাঁয় খেয়েছেন তারা

১ দিনে অর্থাৎ ২৪ ঘণ্টা পায়ে হেঁটে ৬৯টি রেস্তোরাঁর খাবার খেয়ে রেকর্ড গড়েছেন আমেরিকান রন্ধনশিল্পী নিক ডিজিওভানি ও জাপানি রন্ধনশিল্পী লিন ডেভিস। এই পুরো সময়টা ভিডিও করে টিকটকে শেয়ারও করেছেন তারা।

ইউটিউব ও টিকটকে রান্নার ভিডিও আপলোড করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন তারা। সবচেয়ে বড় চিকেন নাগেট ও বিশ্বের সবচেয়ে বড় ললিপপ কেক বানিয়ে ইত্যিমধ্যে  রেকর্ড গড়েছেন। তাদের রান্নার ভিডিওগুলো বিশ্বের কোটি কোটি মানুষ দেখেন। তবে এবার আর রান্না নয়; বরং খেয়ে আলাদা পরিচিতি গড়ে নিয়েছেন তারা।

জানা গেছে, নিক ও লিন এ বিশ্ব রেকর্ড গড়েছেন ১০ আগস্ট। নিউইয়র্কের ম্যানহাটানে ২৪ ঘণ্টায় ৮ মাইল হেঁটেছেন তারা। এই সময়ের মধ্যে হেঁটে হেঁটে তারা এক রেস্তোরাঁ থেকে আরেক রেস্তোরাঁয় গেছেন। এভাবে সব মিলিয়ে ৬৯টি ফাস্ট ফুড রেস্তোরাঁর খাবার খেয়েছেন তারা।

প্রতিটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় কমপক্ষে একটি খাবার কিংবা পানীয়ের স্বাদ নিয়েছেন নিক ও লিন। এভাবেই এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার রেকর্ড নিজেদের করে নিয়েছেন তারা।

আরও পড়ুনঃ অপ্রাপ্তবয়স্করাই ছিল সিরিয়াল কিলার লোপেজের টার্গেট?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের