১৪-১৫ সেপ্টেম্বর কর্মসূচি ঘোষণা বিএনপির
১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
আজ বুধবার নয়াপল্টনে যৌথসভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
জাহিদ হোসেন জানান, ছাত্র-আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করা হবে। গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে। প্রাথমিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার কথা রয়েছে।
উল্লেখ্য, সারা দেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘাত-সহিংসতায় কমপক্ষে ৬৩১ জন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি।





