প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের চ্যাট আড়ালে রাখতে চান?

এখন থেকে একটাই হোয়াটসঅ্যাপ  অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন দুটো ফোন। এর জন্য মাল্টি ডিভাইস ফিচারের উপর নির্ভর হওয়ারও দরকার নেই।

অনেকসময় অপ্রয়োজনীয় এই ধরনের কথোপকথনের চ্যাট হোয়াটসঅ্যাপের মেলবক্সে সেভ হয়ে থাকে। ফলে ওগুলো আর কোনও কাজে লাগে না। একজন ইউজার যতদিন ইচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট আড়াল করে বা লুকিয়ে রাখতে পারেন। শুধুমাত্র অপ্রয়োজনীয় বিষয় নয়, অনেকসময় ব্যক্তিগত চ্যাটও আড়ালে রাখতে পছন্দ করেন ইউজাররা। সেক্ষেত্রেও এই আর্কাইভ চ্যাট অপশন কাজে লাগে।

 

১। প্রথমে নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাট হাইড করতে চান, সেটা বেছে নিতে হবে।

 

২। এই চ্যাট সিলেক্ট করার পর উপরের দিকে তিনটি অপশন দেখাবে- পিন, মাফেল এবং আর্কাইভ। এর মধ্যে থেকে ওই আর্কাইভ অপশন বেছে নিতে হবে।

 

৩। হোয়াটসঅ্যাপ খুললে উপরের দিকেই ইউজারকে আর্কাইভ চ্যাটের অপশন দেখাবে। তাই ইউজার নিজের ইচ্ছে মতো সেখানে ঢুকে আর্কাইভ করা চ্যাটগুলো দেখতে পাবেন।

 

৪। আর্কাইভ চ্যাট বা মেসেজ আন-আর্কাইভ করার উপায়ও আছে। এক্ষেত্রেও ওই নির্দিষ্ট চ্যাট সিলেক্ট করে আন=আর্কাইভ অপশন বেছে নিলেই কাজ হবে।

আরও পড়ুনঃ টয়োটার এই গাড়িগুলো ভীষণ বাজেট ফ্রেন্ডলি

 

যদি সমস্ত চ্যাট আর্কাইভ করতে যান তাহলে হোয়াটসঅ্যাপ খোলার পরেই মেন চ্যাট পেজের সেটিংসে যেতে হবে। সেখানে মোর অপশনে ক্লিক করতে হবে। তারপর চ্যাটগুলো সিলেক্ট করে চ্যাট হিস্ট্রি পেজে যেতে হবে। সেখানে ইউজারের সমস্ত চ্যাট আর্কাইভ হয়ে যাবে।

 

কীভাবে ফিরিয়ে আনবেন এই আর্কাইভ হয়ে যাওয়া চ্যাট?

 

প্রথমে ফোনে হোয়াটসঅ্যাপ খুলে স্ক্রল ডাউন করে নীচের দিকে নেমে আসুন। সেখানে চ্যাট স্ক্রিনে আর্কাইভড বলে একটি অপশন পাবেব। তার উপর খানিকক্ষণ আঙুল চেপে রাখলে আন-আর্কাইভ আইকন পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই আপনার আর্কাইভ হওয়া চ্যাট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান