হবিগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো রঘুরামপুর গ্রামের সালাউদ্দিনের মেয়ে জান্নাত (২) ও তার ভাই মহিউদ্দিনের ছেলে ইয়াছিন (৪)। শিশুরা সম্পর্কে চাচাত ভাইবোন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম বলেন, ওই শিশুরা চাচাত ভাইবোন। দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





