হজ প্যাকেজের মূল্য কমানোর সিদ্ধান্ত সরকারকে নিতে আদেশ হাইকোর্টের
হজের খরচ কমানোর বিষয়টি সরকারের ওপর ছেড়ে দিয়েছেন হাইকোর্ট। এ সময় খরচ সহনীয় পর্যায়ে আনা যায় কি-না সেটি বিবেচনার জন্য অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে নির্দেশ দেন আদালত।
আজ বুধবার হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে এ আদেশ দেন উচ্চ আদালত।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন ধর্ম মন্ত্রণালয় চলতি বছরে হজ প্যাকেজের দাম বাড়ানোর বিষয়ে হাইকোর্টের একই বেঞ্চকে ব্যাখ্যা দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ডলারের দাম ও বিমান ভাড়া, বাসা ভাড়া এবং মোয়াল্লেম ফি বাড়ায় হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৪ মার্চ) চলতি মৌসুমে ধর্ম মন্ত্রণালয় ঘোষিত হজ প্যাকেজকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন হাইকোর্ট। হজের খরচ কমানোর নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে বেঞ্চ এ মন্তব্য করেন।
আরও পড়ুনঃ সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে: তথ্যমন্ত্রী





